নিউজ ডেস্ক।।
মহামারি করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৭ জনে। একইসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে।
মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৫ হাজার ৭৭৬ জন, যাতে শনাক্তের হার ২৮.৫৪ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৫৪ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
