অফিস খুলবে ১১ আগস্ট থেকে

নিউজ ডেস্ক।।

কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট থেকে দোকানপাট ও অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে। তবে একজন কর্মচারীও ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে আসতে পারবেন না।

করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরো বাড়ানো হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.