আগামী সপ্তাহে এক কোটি টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

চলতি মাসের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে অন্তত এক কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার ২০২০-২১ সালের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘৭ থেকে ১৪ আগস্ট এই সাত দিনে উৎসবমুখর পরিবেশে দেশের মানুষকে অন্তত ১ কোটি ভ্যাকসিন দেওয়া হবে। দেশের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র এই টিকা উৎসব চলবে।’

আগামী ৭ আগস্ট থেকে স্বাস্থ্য অধিদপ্তর ইউনিয়ন পর্যায়ে গণটিকাদানের যে নির্দেশনা দিয়েছে, তাতে বলা হয়েছে ১৮ বছর বয়সী মানুষ টিকা পাবেন। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্য ব্যক্তিদের টিকা দেওয়া হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.