অনলাইন ডেস্ক।।
চীন, ব্রাজিল, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও তানজানিয়া ও মালির বিশ্বের এই সাতটি দেশের ২৫০ জন শিক্ষার্থীদের মাঝে একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা শিক্ষার্থী হয়েছেন আবু জাকারিয়া নিশাত।
ইউরোপ মহাদেশের রাশিয়াতে অবস্থিত মস্কো স্টেস্ট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইকোনমিকস ইন্টারপ্রাইস ম্যানেজমেন্ট বিভাগ থেকে এইচআর স্পেশালিস্ট ডিগ্রি অর্জন করেছেন আবু জাকারিয়া নিশাত।
একমাত্র বাংলাদেশি হিসেবে নিশাতই এই ডিগ্রি অর্জন করেছেন।
নিশাত ময়মনসিংহ সদর উপজেলা ভাবখালী গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল রহমান ও হোসনে আরা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান।
নিশাত বর্তমানে রাশিয়ার মস্কো স্টেস্ট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে অধ্যয়নরত। সেখানে তিনি রাশিয়া ও বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেন্ট্রাল পরীক্ষায় থিসিসে সিজিপি ৫ এর মধ্যে ৫ অর্জন করেছেন। এছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর তার আন্তর্জাতিক জার্নালে চারটি আর্টিকেল প্রকাশিত হয়েছে।
আবু জাকারিয়া নিশাত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১২-১৩ সেশনের সাবেক মেধাবী শিক্ষার্থী।
তিনি ২০১৪ সালে সরকারিভাবে বৃত্তি পেয়ে ইউরোপ মহাদেশের রাশিয়াতে অবস্থিত মস্কো স্টেস্ট টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত করতে গিয়েছেন। সেখানে তিনি নিজের সাফল্য ধারাবাহিকভাবে বজায় রেখেছেন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে অবস্থান করে নিয়েছেন সেরাদের কাতারে।
নিশাতের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল রহমান ও মা হোসনে আরা খাতুন ছেলের এ কৃতিত্বে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ দম্পতি জানান, বাংলাদেশের সম্মান ও বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারায় আমারাও ভীষণ খুশি। এখন বাংলাদেশের মানুষের জন্য কাজ করে সকলের পাশে থাকতে চায় নিশাত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
