এইমাত্র পাওয়া

পোল্যান্ড এ্যাম্বাসীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মো. হুসাইন আলম।। 

প্রবাসীর ঈদ অনেকটাই চিনি, লেবু ছাড়া শরবত এর মত। প্রচন্ড ব্যস্ততার জীবনে অনেকে ভুলে যায় ঈদের দিন বা অন্যান্য উৎসবের কথা। তবে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ভোলেনাই বাংলাদেশ এ্যাম্বাসী পোল্যান্ড।পোল্যান্ডের প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত Ms. Sultana Laila Hossain । রাষ্ট্রদূত শুভেচ্ছা বিনিময় করেন জুম প্লাটফর্মে। এই মিটিং পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি  Anirban Neogi.

রাষ্ট্রদূত জুম মিটিং এ জয়যুক্ত সবার কাছ থেকে পোল্যান্ডের সমস্যা সম্পর্কে জানতে চান। লেকচারার মো. হুসাইন আলম রাষ্ট্রদূতকে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশীদের সমস্যা সম্পর্কে বলেন এবং প্রস্তাব করেন যেন বাংলাদেশে পোল্যান্ডের এ্যাম্বাসি চালু হয়। রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে পোল্যান্ড এ্যাম্বাসি চালু হবে। সভায় উপস্থিত ছিলেন পোল্যান্ডে অবস্থিত নবীন-প্রবীণ বিশেষ সম্মানিত ব্যক্তিবর্গ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.