প্রবাসীদের পাঠানো ২৫০ মোবাইল ভেন্টিলেটর আসছে রাতে

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছেন।
আজ শনিবার (২৪ জুলাই) রাতে এসকল ভেন্টিলেটর মেশিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। রাত আনুমানিক সাড়ে ৮টায় মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে। শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বিমানবন্দরে উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে বলে জেনেছেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.