বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

নিউজ ডেস্ক।।

একুশে পদকপ্রাপ্ত কবি মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিন বছরের জন্য তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। গত ২৫ মে কবি হাবিবুল্লাহ সিরাজী মারা যাওয়ার পর থেকে বাংলা একাডেমির মহাপরিচালক পদটি শূন্য ছিল। ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের পোকখালিতে জন্ম কবি মুহম্মদ নূরুল হুদার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.