নিউজ ডেস্ক।।
করোনা সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ (লকডাউন) শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকবে। আগামীকাল এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হবে। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার আজ সন্ধ্যায় এক তথ্যবিবরণীতে বিষয়টি গণমাধ্যকে জানিয়েছেন। তথ্যবিবরণীতে বলা হয়, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী ১৫ই জুলাই বৃহস্পতিবার থেকে ২২শে জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে এবং শপিংমলগুলো খোলা যাবে। এই সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি চলবে। বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি অফিস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
