এইমাত্র পাওয়া

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক।।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী ২০ জুলাই সৌদি আরবে উদযাপিত হবে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, সেটা নির্ধারণ করতে আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে।

আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চাঁদ দেখা কমিটির সভা শেষে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

এদিকে সৌদি আরবের সর্বোচ্চ আদালত আজ জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করেছে। জিলকদ মাস শেষ হয়েছে গতকাল। সে হিসাবে ১৯ জুলাই পবিত্র হজ। আর ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে ২১ জুলাই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে পুরো বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.