এইমাত্র পাওয়া

সেরা গোলরক্ষক আর্জেন্টিনার মার্টিনেজ

সেমিফাইনালেই শেষ হয়ে যেন আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন। কিন্তু গোলরক্ষক মার্টিনেজ একাই দলকে নিয়ে আসছেন ফাইনালে। ফাইনালে দূর্দান্ত কয়েকটি শট ঠেকিয়ে দলকে শিরোপার কাছে পৌঁছে দিয়েছেন। ব্রাজিল প্রতি ম্যাচে দুইয়ের বেশি গোল করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে। ব্রাজিলের এই আধিপত্য থামানোর পাশাপাশি পুরো আসরজুড়ে দুর্দান্ত গোলকিপিং করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। যার সুবাদে তার হাতেই উঠেছে কোপা আমেরিকার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে একবারের জন্যও আর্জেন্টিনার জাল কাঁপাতে পারেননি নেইমার, রিচার্লিসন, গ্যাবিগোলরা। পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

পুরো ম্যাচে অন্তত ১৩টি শট গোলের উদ্দেশ্যে করেছিল ব্রাজিল। যার মধ্যে দুইটি ছিল লক্ষ্য বরাবর। বিশেষ করে ম্যাচের ৮৭ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে বাম পাশ থেকে বুলেট গতির শট নিয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা তথা গ্যাবিগোল। দুর্দান্ত ক্ষিপ্রতায় সেই শট ঠেকান এমিলিয়ানো।

শুধু ফাইনাল ম্যাচেই নয়, পুরো আসরে গোলবারের নিচে বাজপাখির ক্ষিপ্রতা দেখিয়েছেন এমিলিয়ানো। শিরোপা জেতার পথে খেলা সাত ম্যাচে মাত্র ৩ গোল হজম করেছেন তিনি। সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে দলকে পাইয়ে দিয়েছিলেন ফাইনালের টিকিট। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে যোগ্যতর প্রার্থী হিসেবেই এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ২৮ বছর বয়সী এ গোলরক্ষক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.