নিউজ ডেস্ক।।
দেশে নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবার অপর্যাপ্ততা দেখা দিয়েছে। প্রতিদিনই জটিল ও সংকটাপন্ন কভিড-১৯ পজিটিভ রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। সংকট ও পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর তিন স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তিন স্থানের মধ্যে রয়েছে আর্মি স্টেডিয়াম, তিতুমীর কলেজ ও ঢাকা কলেজ। প্রস্তাবিত এসব স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপন করা যাবে কিনা তা যাচাইয়ে সরকারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত বছরের মার্চে দেশে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর গতকাল সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু ও ৭ হাজার ২১৩ জন সংক্রমিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর বন্ধ হওয়া সরকারি ও বেসরকারি করোনা হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ঢাকাসহ দেশের জনবহুল শহরে ফিল্ড হাসপাতালেরও পরিকল্পনা করা হচ্ছে। রাজধানীতে তিনটি স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। গত শনিবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর, সশস্ত্র বাহিনী, পুলিশ, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
