এইমাত্র পাওয়া

মিরাজ-সাকিবের স্পিনে কুপোকাত জিম্বাবুয়ে

নিউজ ডেস্ক।।

মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে কুপোকাত জিম্বাবুয়ে ক্রিকেট দল।

দুই উইকেটে ২২৫ রান করা জিম্বাবুয়ে এরপর মিরাজ-সাকিবের স্পিনে বিভ্রান্ত হয়ে মাত্র ৫১ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রানে অলআউট হয়। মিরাজ একাই শিকার করেন ৫ উইকেট। সাকিব নেন ৪ উইকেট।

হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৬৮ রান সংগ্রহ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.