এইমাত্র পাওয়া

কারিগরি শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্ক।।

আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে কারিগরি শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ৩ জুলাই শিক্ষামন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগ এ আদেশ জারি করে। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ৫ জুলাই সোমবার থেকে আব্দুল্লাহ আল মাহমুদ জামান (সচিব) কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

এদিকে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্লাকে বদলি করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগ একই দিন এ বিষয়ে পৃথক আদেশ দিয়েছে। আদেশে বলা হয়, তিনি ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.