নিউজ ডেস্ক।।
দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে টিকা নিবন্ধনের বয়স কমিয়ে ৩৫ বছর করছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার বেলা ১১টায় অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। দুই এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এদিকে স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বয়স কমানোর পাশাপাশি টিকা নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ৪০ বছরের অধিক বয়সীরা করোনা টিকার নিবন্ধন করতে পারছেন। তবে বিজ্ঞপ্তি জারি হলে এটি কেটে যাবে।
অধিদফতরের শনিবারের টিকাবিষয়ক তথ্য অনুযায়ী, টিকা নিতে এখন পর্যন্ত মোট ৭২ লাখ ৮২ হাজার ৮৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১ লাখ ১১ হাজার ৭২২ ডোজ, সিনোফার্মের ৮০ হাজার ৯৮৫ ও ফাইজারের ২ হাজার ৭৪২ ডোজ টিকা দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
