করোনাভাইরাসের টিকা নিতে ইচ্ছুক এমন ব্যক্তিদের নিবন্ধনের বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
সোমবার সকালে অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খুরশীদ আলম বলেন, ‘টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এই বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করেছি। বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে। বয়সসীমা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে।’
তিনি বলেন, নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেয়া হয়েছে। আজ আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে।
দেশে টিকা নিবন্ধন শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তরর। সে সময় ৫৫ থেকে বয়স ৪৪ বছর করা হয়। এবার তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করার সিদ্ধান্ত নেয়া হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
