সাত কলেজের ভর্তির আবেদন ১০ জুলাই থেকে

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ১০ জুলাই, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ ভর্তি পরীক্ষা হতে পারে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

এ বিষয়ে গতকাল সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল জানান, ‘১ জুলাই থেকে সাত কলেজের ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল। চলমান লকডাউনের কারণে তা পেছানো হয়েছে। ১০ জুলাই থেকে সাত কলেজে ভর্তির আবেদন শুরু হবে, চলবে ২০ আগস্ট পর্যন্ত? সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষার একটি তারিখ ঠিক করা হয়েছে।’

সাত কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা প্রাপ্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মাকসুদ কামাল আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা পেতে হলে সাত কলেজের অধ্যক্ষদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। অথবা তারা নিজেদের মতো করেও টিকা পাওয়ার চেষ্টা করতে পারেন।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.