সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোন তামাকজাতদ্রব্য বিক্রি না করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এ সব তামাকের দোকান অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার ও বুধবার পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সব তামাকজাত দ্রব্য বিক্রেতা ও পৃষ্ঠপোষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোন প্রকার তামাকজাত দ্রব্যের বিক্রয় বিজ্ঞাপন ও প্রচারণা চালানো যাবে না। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (২০১৩ সালের সংশোধনীসহ) এর বিধানমতে এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
