এইমাত্র পাওয়া

স্কুল ব্যাগটা | সাদাত সবুজ

স্কুল ব্যাগটা | সাদাত সবুজ

স্কুল ব্যাগটা-
দিন দিন পেট ফুলে
এতোই যে ভারি হলো,
খোকা খুকু থাকে ঝুলে।

পিঠে ব্যাগ বাঁধিয়ে
আনমনে হাঁপিয়ে,
অংক ইংরেজি-
আরো যেন খোঁজে কি?
বই খাতা উপড়িয়ে
ব্যাগটা ঝেড়ে ঝুড়ে,
খোঁজে আরো কোনটা!
সাধারণ জ্ঞানটা?
আর্টের খাতা কই,
ভূগোলের হ্যান্ডনোট।
এত সব খাতা বই
মাথায় পাকিয়ে জোট।
সবিশেষ বোঝা ভার
ব্যাগটা যে কার,
কোন ক্লাসের সে
প্রশ্ন সবার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.