মোঃ জিয়াউর রহমান:
করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর গত ২৩ জুন থেকে তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুর খবরে কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে। মোহাম্মদ ফজলুল হক ২০১৬ সালের ১৭ নভেম্বর কিশোর গঞ্জ সদর উপজেলায় যোগদান করেন।
তিনি একজন মেধাবী, কর্মঠ ও সদালাপী মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।
মরহুম মোহাম্মদ ফজলুল হকের নিজ জেলা পাবনা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
