এইমাত্র পাওয়া

ছাত্রীকে বিয়ের প্রস্তাবে কারাগারে শিক্ষক

নিউজ ডেস্ক।।

ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়ায়  মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মো. মিজানুর রহমান মুন্সী যশোরের অভয়নগর উপজেলার নাউলী গোপীনাথপুর মিলনী দাখিল মাদ্রাসার কারী শিক্ষক। মঙ্গলবার দুপুরে আটকের পর সিদ্দিপাশা পুলিশ ক্যাম্প থেকে ওই শিক্ষককে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক মো. মিজানুর রহমান মুন্সী ওই ছাত্রীকে পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে শপথ করিয়েছেন। তাছাড়া এ বিষয়গুলো কাউকে না বলার জন্য হুমকি প্রদর্শন করেন। সোমবার দুপুরে বাড়িতে গিয়ে মাদ্রাসার ওই নাবালিকা ছাত্রী বিষয়গুলো তার মা ও চাচাকে জানায়। ছাত্রীটির চাচা বিষয়টি শুনে ওই দিনই মাদ্রাসায় উপস্থিত হয়ে অভিযুক্ত ওই শিক্ষক মো. মিজানুর রহমান মুন্সির বিচার দাবি করেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রশিদ বলেন, তিনি অভিযোগ পেয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে শনিবার জরুরি মিটিং আহ্বান করেছেন। তবে, তদন্ত শুরু করার আগেই পুলিশ ওই শিক্ষককে আটক করেছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম  অভিযোগের সত্যতা স্বীকার করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.