নিউজ ডেস্ক।।
ই-কমার্স প্রতিষ্ঠানে কেনাকাটায় ক্রেতার স্বার্থ রক্ষায় লেনদেন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে ই-কমার্স প্রতিষ্ঠান থেকে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতার আগাম পরিশোধ করা টাকা সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হবে না। ক্রেতারা অর্ডারের বিপরীতে আগাম যে টাকা পরিশোধ করবে, তা থাকবে বিক্রেতার অনলাইনে লেনদেনের টাকা সংগ্রহকারী ‘পেমেন্ট সিস্টেম অপারেটর(পিএসও)’ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। ক্রেতা পণ্য হাতে বুঝে পেলেই বিক্রেতার অ্যাকাউন্টে টাকা জমা দেবে পিএসও প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জননিরাপত্তা বিভাগ, জাতীয় নিরাপত্তা সংস্থা, বিটিআরসি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
