নিউজ ডেস্ক।।
বাংলাদেশের মতো যেসব দেশে করোনাভাইরাস প্রতিরোধক টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে, তাদের তা উৎপাদনের জন্য অনুমতি প্রদান এবং উৎপাদনে সহায়তা করা উচিৎ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কোভিডের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ জন্য বৈশ্বিক সহায়তার প্রয়োজন।
বুধবার রাতে ‘বেল্ট অ্যান্ড রোড কো-অপারেশন অন কমব্যাটিং দ্য প্যান্ডেমিক ফর সাসটেইনেবল রিকভারি’র ওপর এশিয়া প্যাসিফিক হাই-লেভেল কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। চাইনিজ স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
