মেসি ৩৪ এ পা রাখলেন

অনলাইন ডেস্ক।।

৩৪ বছর আগে এই দিনে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করে এক বালক। ছোট্ট সেই শহর থেকে যে একসময় ফুটবল বিশ্বে রাজত্ব শুরু করে এবং যা এখনও চলমান। সেই বালকের নাম লিওনেল আন্দ্রেস মেসি। বৃহস্পতিবার এই খুদে ফুটবল জাদুকরের ৩৪তম জন্মদিন।
মেসি জাদুতে এখন পর্যন্ত ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ, সাতটি কোপা দেল রে, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং তিনটি ইউরোপিয়ান সুপার কাপ জয় করেছে বার্সেলোনা। শুধুমাত্র নিজ দেশ আর্জেন্টিনার জার্সি গায়ে এখনও শিরোপার দেখা পাননি তিনি। যদিও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরেছেন। এই তিনবার ফাইনাল হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে তার।
২০১৪ বিশ্বকাপ ছিল মেসির জন্য সবচেয়ে বড় সুযোগ। সেবার ফাইনালটা প্রায় জিতেই গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মানির সুপার-সাব মারিও গোৎশে ১১৩ মিনিটে আচমকা গোল করে আর্জেন্টাইনদের হৃদয়ে ছুরি বসিয়ে দেন। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার অবশ্য মেসির হাতেই শোভা পেয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.