এইমাত্র পাওয়া

করোনায় ২৪ ঘন্টায় ৮৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৩ হাজার ৭৮৭ জনের মৃত্যু হলো।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৫ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনের।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.