খুবিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত

নিউজ ডেস্ক।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার হল বন্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হয়। এ ছাড়া স্নাতক চতুর্থ বর্ষের স্পেশাল টার্মের পরীক্ষা নেওয়ারও অনুমোদন দেওয়া হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.