অবশেষে সাত ঘণ্টা পরে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।
বুধবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত মাস্টাররোলের কর্মচারীরা উপাচার্যের কার্যালয়ের তালা খুলে দিলে উপাচার্যসহ ভিতরে আটকে থাকা কর্মকর্তারা বেরিয়ে আসেন। এদিন সকাল সাড়ে ১০টায় উপাচার্যের দপ্তরে তালা দিয়ে ভিতরে অবস্থান করে আন্দোলন করতে থাকেন অস্থায়ী কর্মচারীরা। এসময় উপাচার্য, রেজিস্ট্রারসহ অনেকে ভিতরে আটকা পড়েন।
আন্দোলনকারী কর্মচারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইউজিসির নিকট ১৩২টি কর্মচারীর পদ সৃষ্টির জন্য আবেদন করা হয়েছে। এসকল পদে মাস্টাররোল কর্মচারীদের নিয়োগ দেওয়া হবে। এমন আশ্বাসের ভিত্তিতে আমরা উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ বলেন, আমরা সাত ঘণ্টার উপরে অবরুদ্ধ অবস্থায় থেকে অনেকই অসুস্থ হয়ে পড়েছি। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে চিঠি দিয়েছি। আশা করি তারা সমাধান দিবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
