বাকৃবি প্রতিনিধি তানিউল করিম জীম।।
আসামে ১৯ লক্ষ নাগরিকের নাগরিকত্ব বাতিল ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কর্তৃক আসামের এনআরসি (জাতীয় নাগরিকপুঞ্জি) ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল এবং গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কর্তৃক নিজ দেশের জনগণের উপর জাতিগত নিপীড়ন বন্ধ করতে হবে।
এসময় তারা বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির সমালোচনা করেন এবং অবিলম্বে কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে রোহিঙ্গা সংকটের ন্যায় আরেকটি সংকট সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সভাপতি ইশরাত জাহান শাপলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রবাল রায় প্রান্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিবিড় কান্তি রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
