এইমাত্র পাওয়া

সাংসদ সাহিদুজ্জামান খোকনের জন্মদিনে গাংনী এতিমখানায় কোরআন শরীফ বিতরণ

রফিকুল আলম বকুল, মেহেরপুর।।

ঙ্গলবার বিকালে গাংনী এতিমখানায় মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এমপির ৫৭ তম জন্মদিন উপলক্ষে এমপির আম্বাসেডর /জনসংযোগ প্রতিনিধি সবুজ আহমেদ এর ব্যক্তিগত উদ্দোগে এতিমখানার শিশুদের জন্য কোরআন শরীফ বিতরণ করা হয় ।

এ সময় এতিমখানার পরিচালক সহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন । এ উপলক্ষে বক্তব্যে সবুজ আহমেদ বলেন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন গাংনী উপজেলার ব্যাপক উন্নয়ন করে চলেছেন ।

তিনি উল্লেখ করেন গাংনীর শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সাহিদুজ্জামান খোকন ব্যাপক পরিশ্রম করে চলেছেন অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও বিল্ডিং তিনি বরাদ্দ করেছেন ।

গত ১০ বছরে গাংনীতে যা হয়নি গত আড়াই বছরে এমপি সাহেব তাই করেছেন বলে তিনি উল্লেখ করেন । । রাস্তা, কালভার্ট সহ সকল প্রকার উন্নয়নে তিনি কাজ করছেন । গাংনী উপজেলার শিক্ষা, চিকিৎসা ও রাস্তা, ব্রিজ ও দুস্থ মানুষের জন্য সরকারী বরাদ্দের ব্যবস্থা করছেন ।

তিনি দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্রীর জন্য এবং সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন । এ সময় সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি আবু সাঈদ টোকন ও সাধারন সম্পাদক আশিকুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.