আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর পুরুস্কার জিতলেন মুশফিক

নিউজ ডেস্ক।।

দেশের একমাত্র এবং প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়ে পুরুস্কার জিতলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে মে মাসের আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি।

এসময় শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠের সেই সিরিজে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৭৯ গড়ে ২৩৭ রান করেছিলেন মুশফিকুর রহিম। মূলত আইসিসি এই পারফর্মেন্স বিবেচনায় এনে তাকে নির্বাচিত করেছেন। এসময় পুরস্কার জেতার পথে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমকে।

শ্রীলঙ্কার ঘরের মাঠে এপ্রিলে শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচকেও আইসিসি বিবেচনায় রেখেছিলেন পুরস্কারের জন্য। সেই টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলে ১১ উইকেট নিয়ে শ্রীলঙ্কান প্রবীন জয়াবিক্রম আইসিসির মনোনয়ন পেয়েছিলেন।

এসময় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানি আরেক পেসার হাসান আলিকেও মনোনয়ন দেয় আইসিসি। কিন্তু ওই দুজনের পারফরম্যান্স টিকতে পারেনি মুশফিকের পারফর্মেন্সের কাছে।

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের নজর কাড়া পারফর্মেন্সের সুবাদেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্লেয়ার অব মান্থ নির্বাচিত হলেন মিস্টার ডিপেন্ডেবল ব্যাটসম্যান খ্যাত মুশফিকুর রহিম। এসময় তিনি দল এবং ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.