১৯ জুন থেকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার চালু হবে

নিউজ ডেস্ক।।

দেশে করোনা সংক্রমণ রোধে ১৯ জুন থেকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় মন্ত্রী বলেন দেশে করোনা আবার বাড়ছে তাই এখন থেকেই সবাইকে আরো বেশি সচেতন হতে হবে।

সোমবার (১৪ জুন) বিকেলে প্রয়াত মা ফৌজিয়া মালেকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং ফাইজার টিকা দিয়ে প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে যে ভ্যাকসিন (টিকা) পাওয়া গেছে, তা দিয়েই দেশে আবার ভ্যাকসিনেশন প্রোগ্রাম আবার চালু হবে।

হাসপাতালের ছবি দেখিয়ে করোনা নিয়ন্ত্রণ হবে না জানিয়ে এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনার উৎপত্তিস্থলের ছবি বেশি বেশি টেলিভিশনে প্রচার করতে হবে। এর জন্য সংশ্লিষ্টদের আহবান জানান স্বাস্থ্য মন্ত্রী

এর আগে চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে আসে ১১ লাখ ডোজ টিকা এবং ফাইজার থেকে আসে আরো এক লাখ ৬২০ ডোজ টিকা। মন্ত্রী আরো বলেন সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.