অনলাইন ডেস্ক।।
কোভিড-১৯ মহামারির কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ভর্তিতে ভর্তি ফরম বাবদ টাকা বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার মাউশি এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন মাউশি উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল লটারীর ভর্তি কার্যক্রমে উপজেলা ও জেলা সদরে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সচিবদের ব্যাংক হিসাব নম্বর ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডে প্রেরণ করা হয়েছে। তবে এ তালিকায় ঢাকা মহানগরীর বিদ্যালয়ের নাম নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় ২০২১ শিক্ষাবর্ষে ডিজিটাল অনলাইন ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীদের আবেদন ফি বাবদ প্রাপ্ত অর্থ উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে সুষ্ঠুভাবে বণ্টনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে উপরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
