এইমাত্র পাওয়া

সাগরে ঝড়ো হাওয়া, সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক।।

বঙ্গোপসাগর লঘুচাপ বিরাজ করায় সাগরে ঝড়ো হাওয়া যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১২ জুন) এক সতর্কবার্তায় সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার জন্য আবহাওয়া অধিদপ্তরের পক্ষ পরামর্শ দেয়া হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ বিরাজ করছে জানিয়ে সংস্থটি আরো জানায় সাগর উত্তাল রয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এসময় সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেয় অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.