মোঃ মোজাহিদুর রহমান :
বাগেরহাটে ছয় দিনব্যাপী ৪৪তম স্যাটেলাইট প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১০জুন বিকাল ৪ঘটিকার সময় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের মহাপরিচালক ড. লোকমান হোসেন স্যার।
নায়েমের মাষ্টার ট্রেইনার সৈয়দ হান্নানের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার ট্রেইনার ইশতিয়াক আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার এস এম হিশামুল হক, প্রধান শিক্ষক হরিচাদ বিশ্বাস।
প্রশিক্ষনের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তরুন স্যার বলেন এটা আমাদের জীবনের সেরা প্রশিক্ষন, নায়েম থেকে আগত শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও বিচক্ষনতায় আমরা সত্যিই মুগ্ধ। এই প্রশিক্ষন আমাদের শিক্ষকতা জীবনে সফলতা বয়ে আনবে বলে অভিব্যক্তি ব্যক্ত করেন আর একজন ম্যাডাম।
অনুষ্ঠানের শেষে ফলাফলের ভিত্তিতে বিজয়ী চারজন শিক্ষার্থীর মাঝে নায়েমের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিজয়ী শিক্ষার্থীরা হলেন আবেদা সুলতানা, রেহেনা পারভীন, জুলেখা খাতুন, তরুন পাল।
শিক্ষার্থীদের পক্ষ থেকেও নায়েমের মহাপরিচালক ও সকল অতিথিবৃন্দকে পুরষ্কৃত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
