অনলাইন ডেস্ক।।
বরিশালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত তারুণ্য এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশে তরুনদের সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মো. শাহবাজ মিঞা শোভনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়ার প্রতিবাদে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাগ্রত তারুণ্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহাবাজ মিঞা শোভনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহরিয়ার মাহিদ, সহসভাপতি সিফাত ইমন মঞ্জু ও আরিফুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তারুন্য নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একই সাথে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃস্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা। পরে একই দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা।
অপরদিকে একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর অভিযোগ দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
