রফিকুল আলম বকুল, মেহেরপুর।।
বেসরকারী ব্যাংক আইএফআইসি এর গাংনী উপশাখার উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরের গাংনী শহরের কাথুলী মোড়ে এ উপশাখার উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
আইএফআইসি ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার হাসানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাংনী পৌরভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আলফাজ উদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মিজানুর রহমান ।
গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী এনামুল হক, গাংনী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হাজী শফি কামাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব আলম, প্রেসক্লাবের যুগ্নসম্পাদক সাংবাদিক জুরাইস ইসলাম , সাংবাদিক ও শিক্ষক রফিকুল আলম বকুল সহ গাংনী বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আইএফআইস ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার হাসানুর রহমান বলেন, অন্যান্য ব্যাংকের চেয়ে এ ব্যাংক গ্রাহকদের অধিকতর সুবিধা প্রদান করবে। সকল ধরণের হিসাবের গ্রাহকগনের হিসাব খোলার ক্ষেত্রে কোন সার্ভিস চার্জ কর্তন করবে না। বরং প্রতিটি হিসাবের অনুকুলে রাখা টাকার লাভ্যংশ দেয়া হবে।
স্বল্প সুদে দেয়া হবে গৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মানের ঋণ। তাছাড়াও অত্র এলাকার ব্যবসা বাণিজ্য গতিশীল করার ক্ষেত্রে এ ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষনীয় সুবিধার কথা উল্লেখ করেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
