নিউজ ডেস্ক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইবিএসসি) ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির আবেদন চলছে। এই কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন। আবেদন ফি এক হাজার টাকা।
জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা প্রোগ্রাম দুটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এমফিল প্রোগ্রামের মেয়াদ দুই বছর আর পিএইচডি প্রোগ্রাম তিন বছর মেয়াদি। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তিপ্রাপ্ত গবেষকরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক মাসে এমফিলের জন্য চার হাজার টাকা এবং পিএইচডির জন্য পাঁচ হাজার টাকা ফেলোশিপ পাবেন।
এমফিল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা
১. সনাতন পদ্ধতিতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি এবং অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ জিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।
২. বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিএসসি (অনার্স/বিএসসি-এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমানে সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০-এর স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে।
পিএইচডি প্রোগামে ভর্তির যোগ্যতা
১. সনাতন পদ্ধতিতে এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি এবং অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ জিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।
২. বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিএসসি (অনার্স/বিএসসি-এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমানে সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০-এর স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে। সেই সঙ্গে অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকতে হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীরা ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের www.ru.ac/bd/ibsc ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ৪৪৩ নম্বর অফিস রুম থেকেও সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
