নিউজ ডেস্ক।।
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বাইসাইকেল বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন।
সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও লতিফুনেছা লতা। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
