জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও এর আগে প্রস্তুতিমূলক রিভিউ ক্লাস হবে অনলাইনে। পরীক্ষা নেওয়া হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তবে ক্লাস ও পরীক্ষার তারিখ কবে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায়।
মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন: হল না খুলেই পরীক্ষার সিদ্ধান্ত, এত শিক্ষার্থী থাকবে কোথায়?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী বলেন, আমরা দ্রুতই ক্লাস-পরীক্ষা নেব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা সশরীরে নেব। রিভিউ ক্লাস নেওয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এ বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
