এইমাত্র পাওয়া

ঢাবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপার্সন অধ্যাপক মনসুর

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার আনুষ্ঠানিকভাবে বিভাগের সদ্য সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েনের থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটস এর ৪৩(১) ধারা অনুযায়ী উপাচার্য মহোদয় আপনাকে ০৫/০৮/২০১১ তারিখ হতে ০৩ (তিন) বৎসরের জন্য প্রচলিত শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।’

দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ বলেন, ‘আজকে বিভাগের নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সকলকে নিয়ে সুন্দরভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি। সবার সহযোগিতা কাম্য।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.