নাজমুল হুদা,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
আজ ৫ জুন( শনিবার) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃক আয়োজিত ছয় দিন ব্যাপী মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য ৪৪ তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

ফকিরহাট উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুন্সী শাহরিয়ার হাসান এবং নায়েমের প্রশিক্ষকবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
