জেলা প্রতিবেদক, পাবনা।।
পাবনায় ফ্রি ফায়ার-পাবজি গেম খেলার জন্য মোবাইল ফোন না পেয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সাঁথিয়া উপজেলার খান মাহমুদপুর গ্রামের সেলন ফকিরের ছেলে আসিফ (১৮) নামের এক যুবক ফ্রি ফায়ার, পাবজি গেম খেলার জন্য বাবার কাছে স্মার্টফোন চায়। বাবা ছেলেকে স্মার্টফোন কিনে দিতে অস্বীকার করায় সে ৩১ মে বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসিফ তার পাশের গ্রামের বাসিন্দা। স¤প্রতি ওই যুবক ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার জন্য তার বাবাকে স্মার্টফোন কিনে দিতে বলেন। কিন্তু বাবা অর্থাভাবে কিনে দিতে পারেননি। এজন্য অভিমান করে সোমবার বিকেলে সে তার নিজ কক্ষের ডাবের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। স্বজনরা টের পেয়ে আসিফকে দ্রæত আড়া থেকে নামিয়ে সাঁথিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
