আরো ৩৪ মৃত্যু, শনাক্ত ১৮৮৭

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৮৮৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি। পরীক্ষার তুলনায় মোট রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৫৮ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন। নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ১৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে ১, সিলেটে ৩ এবং রংপুরে ৫ জন মারা গেছেন।

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৭৫৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ২০১ জন এবং নারী ৩ হাজার ৫৫৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬, ৪১ থেকে ৫০ বছরের ৫, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ১ এবং ১০ বছরের কম বয়সী ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.