নিউজ ডেস্ক।।
রেলওয়ের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগ বিনা টিকিটে ভ্রমণ করায় ৫০০ যাত্রীকে জরিমানা করে নামিয়ে দিলেন অভিযানকারী টিম। পাকশী বিভাগের রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) সাজেদুল ইসলাম বাবুর নেতৃত্বে ঢাকা-চিলাহাটি-ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালানো হয়।
এ সময় ওই ট্রেনে বিভিন্ন স্টেশন থেকে উঠা ৫৩ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানাও করা হয় এবং যারা স্বাস্থ্যবিধি ভঙ্গ করেছেন তাদের নামিয়ে দেওয়া হয়।
শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পাকশী বিভাগীয় রেলওয়ের এসিও সাজেদুল ইসলাম বাবু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-চিলাহাটি-ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।
এসিও সাজেদুল ইসলাম বাবুর নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, মার্টিন জয় মণ্ডল, মোস্তাফিজ রানাসহ রেলওয়ে কর্মচারী-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসিও সাজেদুল ইসলাম বাবু জানান, স্বাস্থ্যবিধি মেনে ঈশ্বরদীর মুলাডুলি থেকে চিলাহাটি পর্যন্ত ১৩টি স্টেশনে টিকিটবিহীন কোনো যাত্রী ট্রেনে উঠতে দেওয়া হয়নি।
এ সময় বিনাটিকেটে ট্রেনে চড়ার দায়ে ৫৩ যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ২৩ হাজার জরিমানাবাবদ ১৫ হাজার সর্বমোট ৩৮ হাজার টাকা আদায় করা হয়। তিনি বলেন, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা মেনে যাত্রীদের ট্রেন ভ্রমণ নিশ্চিতকল্পে অভিযান চলমান থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
