এইমাত্র পাওয়া

দেশেই ভ্যাকসিন উৎপাদন হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

বিদেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের পাশাপাশি দেশে ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলেও তিনি জানান।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের বেগম মনিরা সুলতানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.