ক্যাম্পাসের সময়গুলো সবার কাছে স্মৃতিময়

ক্লাস ,পরীক্ষা ,এসাইনমেন্ট এসবের পরেও সবচেয়ে মজার স্মৃতি হচ্ছে ক্যাম্পাসে বন্ধু আড্ডা ।

জীবনে বন্ধুদের অনেক প্রভাব থাকে।ভালো বন্ধুর পাশাপাশি পাওয়া যায় দুষ্ট বন্ধু ।তবে ভালো খারাপ সবার থেকেই শিখার থাকে অনেক কিছু ।তেমনি ভালো খারাপ সবাইকে নিয়েই চলে এই বন্ধু আড্ডা ।

ক্লাসের পরে সবাই একসাথে বসে চা খাওয়া,গল্প করা খুব মিস করি ।বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে সবাই চেষ্টা করে একসাথে বসতে,আড্ডা দিতে ।কিন্তু ধীরে ধীরে তা কমে আসে বিভিন্ন কারণে ।

মাঝেমধ্যে বিকালে বন্ধুরা মিলে বিকেলে ক্যাম্পাসের খোলা মাঠে বসা হত,,যে যার মত গল্প বা গান করা হত।এইগুলো আজকাল খুব মিস করি ।এইগুলো হয়ত স্মৃতি হয়ে থাকবে কারণ বিশ্ববিদ্যালয় যেভাবে বন্ধ আছে এরকম খোলা মাঠে,নির্মল বাতাসে আরও বসা হবে কি না অনিশ্চিত ।আড্ডাগুলো আগের মত প্রাণবন্ত হবে কি না বলা যায় না।

হয়ত সবাই যে যার মত ব্যস্ত হয়ে যাবে,কর্মক্ষেত্রে প্রবেশ করবে একদিন,সেই কামনা করি ।তবুও স্মৃতির পাতায় লিখা থাকবে বন্ধুদের সাথে আড্ডাগুলো ।এরকম নিশ্চিন্তে ,এরকম অফুরন্ত সময় নিয়ে বসা হবে না তখন ।
তবুও বন্ধু আড্ডাগুলো থাক না স্মৃতির মণিকোঠায় অমলিন চিরদিন ।

লেখক-নুসরাত জাহান
পপুলেশন সায়েন্স বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.