বিশ্ববিদ্যালয়ে সরাসরি ও অনলাইনে পরীক্ষার অনুমতি

নিউজ ডেস্ক।।

শর্ত সাপেক্ষে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সরাসরি ও অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিলের পরামর্শে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে কভিড-১৯ এর টিকা প্রদানের আওতায় আনাসহ ৪টি সিদ্ধান্ত গৃহীত হয়। টিকা প্রদানের পরই শিক্ষার্থীদের আবাসিক হল খুলবে বলে জানা গেছে।

সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়সূহ খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.