নিউজ ডেস্ক।।
মিয়ানমারে স্কুল খোলার নির্দেশের পর আজ থেকে তা চালু হয়েছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। সেইসঙ্গে জান্তা সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
নিক্কেই এশিয়ার খবরে বলা হয়েছে, জান্তা সরকারের এই শিক্ষাকে দেশজুড়ে অনেক শিক্ষার্থী ‘সামরিক দাস শিক্ষা’ অভিহিত করে, ক্লাস বর্জন করবেন বলে জানিয়েছেন।
ফুটপাতের একজন বিক্রেতা জানান, প্রায় ৫০ জন শিক্ষার্থী ক্লাসে প্রবেশের ইয়াঙ্গুনের একটি স্কুলের ভেতরে গিয়েছে। তাদের মধ্যে ২০ জন সাধারণ পোশাক পরেছিল। দেখে মনে হচ্ছে, তারা পরে তাদের ইউনিফর্ম পরে নেবে।
শিক্ষকদের দাবি, প্রোপাগান্ডা ছড়াতে ও শিক্ষার্থীদের মগজধোলাই করার কাজ দেওয়া হয়েছে তাদের। শিক্ষার নামে ছাত্রদের সেনার বশংবদ করে গড়ে তোলার কাজ তারা করতে পারবেন না। তাই প্রতিবাদ জানাতে স্কুলে আসবেন না তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
