নিজস্ব প্রতিনিধি।।
ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামছুল হক টিকাগ্রহণ করেছেন। তিনি বলেন, ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এখান থেকে ইপিআই স্টোরে নিয়ে সংরক্ষণ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
