এইমাত্র পাওয়া

বিমানের সৌদিগামী ফ্লাইট চালু

নিউজ ডেস্ক।।

টানা নয় দিন বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইট চালু হয়েছে। ফ্লাইট অপারেশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ তিনটি ফ্লাইট ছেড়ে যাবে। দুপুর সোয়া তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে গেছে।

সন্ধ্যা সোয়া ছয়টায় জেদ্দার উদ্দেশে দ্বিতীয় ফ্লাইট এবং আজ রাত তিনটা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে বিমানের তৃতীয় ফ্লাইটটি ছেড়ে যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.