পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের নেতৃবৃন্দের সাথে কালব কেন্দ্রীয় সম্পাদক মি.আলফ্রেড রায় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নুতন বাজারস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালব ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আবদুল মান্নান লোটাস। এ সময় আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো.নকিব উদ্দিন, সহ-সভাপতি মো.নুরুল হক, কোষাধ্যক্ষ আবুল বাসার, ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা ব্যাবস্থাপক মো.আল আমিন প্রমুখ।
এ সময় কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিভিন্ন বিষয় নিয়ে ব্যবস্থাপনা পরিষদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
